চেম্বারের ঘণ্টা
এখন আপনার ফোনে
এক চাপে পরের রোগী। আর রোগীরা বাসায় বসেই দেখেন এখন কত নম্বর চলছে, আগে কতজন, কখন ডাক পড়বে। করিডোরে ভিড় কমে, “আপা কত চলছে” ফোনও কমে।
বিনা খরচে · মোবাইল নম্বর বা পাসওয়ার্ড লাগে না · রোগীর অ্যাপ লাগে না
অ্যাপ প্রায় ১৯ MB। পুরনো ফোনে না চললে এটা নামান।
অ্যাপটা এখনো Play Store-এ নেই, তাই ফোন একবার সতর্ক করবে। “তবুও ডাউনলোড করুন” চাপুন, তারপর “এই উৎস থেকে ইনস্টলের অনুমতি দিন” চালু করে ইনস্টল করুন।
তিনটা চাপেই পুরো চেম্বার
- ১+ সিরিয়াল
রোগী এলে বা ফোন করলে এক চাপে নম্বর। নাম লিখতে চাইলে লিখুন, না লিখলেও চলে।
- ২পরের জন
ঘণ্টা বা ডাকাডাকির বদলে এক চাপ। ভুলে চাপলে সঙ্গে সঙ্গে ফেরত।
- ৩দেরি বা বিরতি
জ্যামে আটকে আছেন? এক চাপে সব রোগী জানবেন, কেউ তাড়াহুড়ো করে আসবে না।
রোগী কীভাবে দেখবেন
অ্যাপ থেকে আপনার চেম্বারের লিংক আর QR পোস্টার পাবেন। দেয়ালে পোস্টার লাগান, ফেসবুক পেজে বা WhatsApp-এ লিংক দিন। রোগী ফোনে খুললেই লাইভ নম্বর, কোনো অ্যাপ নামাতে হয় না।
প্রশ্ন
টাকা লাগবে?
না। একজন ডাক্তারের চেম্বারের জন্য পালা বিনা খরচে।
রোগীর নাম বা ফোন নম্বর কোথায় থাকে?
শুধু আপনার ফোনে। আমাদের সার্ভারে যায় কেবল সিরিয়াল নম্বর, এখন কত চলছে আর দেরির খবর। রোগীর পাতায় কারও নাম দেখা যায় না।
ইন্টারনেট চলে গেলে?
চাপ দিলে ফোনে সঙ্গে সঙ্গে বদলায়, সংযোগ ফিরলে নিজে থেকেই পাঠিয়ে দেয়। রোগীর পাতায় শেষ আপডেটের সময় লেখা থাকে।
ফোন বদলালে?
চেম্বার খোলার সময় একটা রিকভারি কোড দেখানো হয়। সেটা লিখে রাখুন, নতুন ফোনে সেই কোড দিলেই আপনার চেম্বার ফিরে আসবে।
সহকারী আলাদা ফোনে চালাতে পারবেন?
আপাতত এক ফোনেই সব চলে, ফোনটা টেবিলে রাখুন বা সহকারীর হাতে দিন। দুই ফোনে চালানোর ব্যবস্থা আসছে।